Sayak chakraborty:”ওটিতে ভয়ে কাঁপতে কাঁপতে চিকিৎসা করালাম”…অসুস্থ অভিনেতা সায়ক চক্রবর্তী? ভিডিও প্রকাশ পেতেই চরম দুশ্চিন্তায় নেটপাড়া

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Sayak chakraborty:”ওটিতে ভয়ে কাঁপতে কাঁপতে চিকিৎসা করালাম”…অসুস্থ অভিনেতা সায়ক চক্রবর্তী? ভিডিও প্রকাশ পেতেই চরম দুশ্চিন্তায় নেটপাড়া

অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। তাঁর নিত্যদিনের ভ্লগ মনে ছুঁয়েছে সবার। মা ও দাদাকে নিয়ে সুখী পরিবার তাঁর। সম্প্রতি বাড়ির জন্য জমি কিনেছেন অভিনেতা। নিজের স্বপ্নের বাড়ি বানানোর দিকে এক ধাপ এগিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন:Aratrika Maity:আচমকাই হাউহাউ করে কাঁদছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কি এমন হল অভিনেত্রীর?

কিন্তু তার মাঝেই বিপদ। আচমকাই গুরুতর অসুস্থ তিনি? কি হয়েছে অভিনেতার? সম্প্রতি তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে লেখেন,”ওটিতে ভয়ে কাঁপতে কাঁপতে চিকিৎসা করালাম।” যা দেখে ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর আগে একটি ভিডিওতে সায়ক জানিয়েছিলেন যে, তাঁর শরীরে অনেক রোগ দেখা দিয়েছে। তিনি সময় থাকতে অবহেলা করাতে আরও খারাপ পরিস্থিতি হয়েছে। কিন্তু আপাতত তেমন কোনো কারণ নেই বলেই জানা যায় তাঁর ভিডিওর মাধ্যমে। মূলত বিষয়টি ছিল চর্মরোগ বিশেষজ্ঞের কাছে ত্বকের চিকিৎসা নেওয়া। ভিডিওতে দেখা যায়, সায়ক অভিজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন যন্ত্রের সাহায্যে ত্বকের যত্ন নিচ্ছেন। মুখ এবং ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া নিয়েছেন তিনি। ভিডিওর এহেন ক্যাপশন নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। অনেকে আবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

 

Leave a Comment