“বাংলায় প্রশ্ন করার দরকার কী?…” প্রসেনজিতের উত্তরে হতবাক নেটপাড়া। “বাঙালি হয়ে বাংলা ভাষাকে অস্বীকার করা লজ্জার!”
বাংলা ভাষাকে অপমান,যে ভাষা তাঁকে সব দিল আজ তাকেই অবজ্ঞা। ছিঃ ছিঃ সমাজমাধ্যমে।
সম্প্রতি ‘মালিক’ -এর ট্রেলার লঞ্চে এক মঞ্চে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজকুমার রাওকে। সেখানে তিনি তাঁর নতুন পুলিশ চরিত্র নিয়ে কথা বলতে মঞ্চে উপস্থিত ছিলেন।
অভিনেতার দীর্ঘ কেরিয়ারে একাধিক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন তিনি।লালন ফকির থেকে ভবানী পাঠক, নেতাজি-প্রতিটি চরিত্রেই তাঁকে দেখা গিয়েছে বাঙালিত্বের মুখ হয়ে উঠতে। অথচ মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি নিজেই যেন মুছে দিলেন সেই বাঙালিত্ব।
এক সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করলে,তিনি জানান,”বাংলায় প্রশ্ন করার দরকার কী?” আর তারপরই ঘটল অবাক করা ঘটনা। ঠিক সেই মুহূর্তেই পাশ থেকে রাজকুমার রাও বাংলায় করা প্রশ্নটি সম্পূর্ণ করে হিন্দিতে অনুবাদ করলেন। একদম স্পষ্ট উচ্চারণ। হাততালি পড়ে যায় মঞ্চের চারিদিকে।
একজন বাঙালি অভিনেতা কিভাবে এমন করে নিজের ভাষাকে অপমান করল? এই প্রশ্ন তুলেই ট্রোলিংয়ের ঝড় উঠেছে। যেখানে এক তরুণ অভিনেতা রাজকুমার রাও বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে বাঙালির হৃদয় জিতে নিলেন, অন্যদিকে আর এক সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেই মুহূর্তেই হয়ে গেলেন ট্রোলের শিকার।
কেউ লিখেছেন,”বাঙালি হয়ে বাংলা ভাষাকে অস্বীকার করা লজ্জার!” আবার কেউ বলছেন,”রাজকুমার রাওই সত্যিকারের বাংলার প্রতিনিধি, প্রসেনজিৎ নয়।”
অপরদিকে নেটিজেনরা সেই সাংবাদিককেও সাধুবাদ জানিয়েছেন। জাতীয় মঞ্চে বাংলা ভাষায় প্রশ্ন করে নিজের ভাষাকে সম্মান জাপ্যনানোর জন্য।