রোশন পরিবারে এখন উৎসবের রেশ। ঘ’নি’ষ্ঠ আত্মীয়ের বিয়ে মানেই সাজগোজ, হাসি-আড্ডা আর পরিচিত মুখের ভিড়ে তৈরি হয় এক অন্যরকম উৎসবের আমেজ। সেই আবহেই সম্প্রতি পরিবারের মেহেন্দি অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন হৃতিক রোশন (Hrithik Roshan) ও তাঁর প্রেমিকা সাবা আজাদ (Saba Azad)। রোশন পরিবারের অন্দরমহলের এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি যেমন নজর কাড়ল, তেমনই আলোচনায় এল দু’জনের সম্পর্ক, পোশাক-আশাক আর প্রেমের দীর্ঘ পথচলা।
জুহুর ওয়ান 8 কমিউনে আয়োজিত এই মেহেন্দি অনুষ্ঠান ছিল হৃতিকের কাকার ছেলে ইশান রোশনের। রাজেশ রোশনের (Rajesh Roshan ) ছেলে ইশান (Eshaan Roshan) ইতিমধ্যেই ২০ ডিসেম্বর তাঁর বান্ধবী ঐশ্বর্য সিংয়ের (Aishwarya Singh) সঙ্গে বাগদান সেরেছেন। সেই সূত্রেই পরিবারের প্রাক-বিবাহের অনুষ্ঠানগুলিতে হাজির ছিলেন ঘ’নি’ষ্ঠ আত্মীয় ও বন্ধুরা। মেহেন্দির সন্ধ্যায় প্রেমিকাকে সঙ্গে নিয়েই সেখানে পৌঁছান হৃতিক রোশন। তাঁদের পরিপূরক লুক মুহূর্তের মধ্যেই সবার নজর কেড়ে নেয়।
হৃতিক ও সাবার সম্পর্ক এখন আর গো’প’ন নয়। একসঙ্গে ছবি পোস্ট করা থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে হাত ধরাধরি সবেতেই স্পষ্ট তাঁদের খো’লা’মে’লা প্রে’ম। এই মেহেন্দিতেও তার ব্যতিক্রম হয়নি। সাবা আজাদ বেছে নিয়েছিলেন সাবেকি অথচ স্ট্রাইকিং একটি লেহেঙ্গা। গভীর ভি-নেক লাল ব্লাউজে সোনালি সূচিকর্ম ছিল, যা তাঁর লুককে আরও সমৃদ্ধ করে তুলেছিল। কাঁধের উপর আলতোভাবে ওড়না ফেলে রাখা এই ছোট্ট স্টাইলিং ডিটেইলই তাঁর ভারতীয় লুককে করে তুলেছিল অনবদ্য। ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মেলবন্ধন ধরা পড়েছিল তাঁর পোশাকে।
অন্যদিকে, হৃতিক রোশন হাজির ছিলেন নীল রঙের স্যুটে। বয়স যে তাঁর কাছে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন অভিনেতা। ৫০-এর গণ্ডি পেরিয়েও তাঁর ফিটনেস, স্টাইল আর উপস্থিতি আজও তাঁকে ‘গ্রিক গড’ তকমার যোগ্য করে রাখে। পারিবারিক অনুষ্ঠানে সাবার সঙ্গে তাঁর স্বচ্ছন্দতা চোখে পড়ার মতো। রোশন পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই সাবার উপস্থিতি এখন নিয়মিত, আর হৃতিকের দুই ছেলে হৃহান ও হৃদানের সঙ্গে তাঁর দারুণ বন্ডিংও আলাদা করে উল্লেখযোগ্য।
হৃতিক রোশনের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই চ’র্চা’র কেন্দ্রে। ২০০০ সালে সুজান খানের সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৩ সালের ডিসেম্বরে বি’চ্ছে’দে’র সিদ্ধান্ত নেন এই তারকা দম্পতি, আর ২০১৪ সালের নভেম্বরে তাঁদের ডি’ভো’র্স চূড়ান্ত হয়। বি’চ্ছে’দে’র পর বেশ কয়েক বছর সিঙ্গল ছিলেন হৃতিক। অন্যদিকে, সুজান পরে কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন। যদিও দু’জনের বি’চ্ছে’দ হলেও আজও একে অপরের খুশিতে পাশে দাঁড়ান তাঁরা এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলিউডে বিরল বলেই ধরা হয়।
সাবা আজাদের সঙ্গে হৃতিকের সম্পর্কের সূচনা হয় ২০২১ সালে। তবে প্রকাশ্যে তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে, একটি ডিনার ডেটে। এরপর সেই বছরই করণ জোহরের ৫০তম জন্মদিনের সেলিব্রেশনে একসঙ্গে হাজির হয়ে সম্পর্কে কার্যত সিলমোহর দেন দু’জন। দেখতে দেখতে চার বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা।
তবে এই প্রেমের পথে কাঁ’টা কম ছিল না। বয়সের পার্থক্য নিয়ে বারবার ক’টা’ক্ষে’র শি’কা’র হয়েছেন হৃতিক। সাবা তাঁর থেকে বয়সে ১৭ বছরের ছোটো এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রো’লিং’য়ে’র মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে। তবু সব স’মা’লো’চ’না উ’পে’ক্ষা করেই নিজেদের মতো করে সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা। পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া, একে অপরের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকা সব মিলিয়ে তাঁদের সম্পর্ক এখন অনেকটাই স্থিতিশীল।
বর্তমানে সুজান খানও (Sussanne Khan) নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। তিনি এখন অভিনেতা আলি গোনি (Ali Goni)-র দাদা আরসালান গোনি (Arslan Goni)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন। হৃতিক-সুজান দু’জনেই নিজেদের জীবনে আলাদা সুখ খুঁজে নিয়েছেন, অথচ সন্তানদের এবং পারিবারিক বন্ধনকে গুরুত্ব দিতে ভোলেননি কেউই।
রোশন পরিবারের এই মেহেন্দি অনুষ্ঠান তাই শুধু বিয়ের আনন্দেই সীমাবদ্ধ ছিল না। সেখানে যেন ধরা পড়ল সম্পর্কের নতুন সমীকরণ, ভালোবাসার পরিণত রূপ আর সময়ের সঙ্গে বদলে যাওয়া ব্যক্তিগত জীবনের গল্প যার কেন্দ্রে ছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan )ও সাবা আজাদ (Saba Azad)।