Rahul Banerjee:”অরুণোদয় ম’রি’য়া’ও প্রমাণ করিতে পারিল না যে সে ম”রি”য়া গিয়াছে…তাহলে বুঝতাম তুমি সত্যি বলছ, তুমি ‘ভালোবেসেছিলে’ বাবিনকে! জেগে ওঠো মৌমিতা। বড় হও…”, রাহুলের মৃ/*র পাঁচ মাস পর প্রে/মে/র দাবি! মৌমিতাকে কড়া ভাষায় তুলোধোনা করলেন সুদীপ্তা চক্রবর্তী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Rahul Banerjee: প্র’য়া’ত অভিনেতা-লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের প্রায় পাঁচ মাস পর তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে ভিডিও পোস্ট করায় মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিতকে তীব্র আ”ক্র”ম”ণ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

মৌমিতার এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে সুদীপ্তা সামাজিক মাধ্যমে লেখেন, “অরুণোদয় মরিয়াও প্রমাণ করিতে পারিল না যে সে মরিয়া গিয়াছে !প্রিয় মৌমিতা পণ্ডিত, কিছু সস্তার ক্লিক বেইট পিপাসু অনলাইন পোর্টালে দেখলাম বাবিনের মৃত্যুর সাড়ে চার মাস পর তুমি হঠাৎই সকলকে জানিয়েছ তোমার সঙ্গে নাকি বাবিনের প্রেমের সম্পর্ক ছিল। সত্য মিথ্যা আমার জানা নেই, জানার আগ্রহও নেই। প্রেম খুবই ব্যক্তিগত ব্যাপার। তা ব্যক্তিগত থাকাই বাঞ্ছনীয় ছিল, বিশেষ করে দুজনের একজন যখন এর পক্ষে বা বিপক্ষে বলার জায়গাতেই আর নেই এবং তার এক প্রায়-বয়ঃসন্ধিক্ষণে পৌঁছনো সন্তান রয়েছে যে সারাজীবন তার বাবাকে আর পাবে না এর সত্যতা যাচাই করার জন্য, শুধু মুখ বুঁজে তাকে অপমান সহ্য করে যেতে হবে তোমার এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য। তার মা, দাদা, কাছের বন্ধু আত্মীয়রাও বেঁচে রয়েছেন তাঁদের আদরের বাবিনকে হারানোর শোক বয়ে নিয়ে, এবং তার একদা বিবাহিত স্ত্রীও আছেন যিনি তোমার থেকে বয়সে সম্ভবত ছোট কিন্তু অভিনয় ক্ষমতা ও পেশাগত সাফল্যে কয়েক কোটি মাইল এগিয়ে। বাবিন যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তো তার আশপাশের এই মানুষগুলোর কথা তোমার ভাবা উচিত ছিল মৌমিতা, বাবিনের সম্মানের কথা ভাবা উচিত ছিল। সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়। যে ‘প্রেম’ তোমার ‘ছিল’ বলে দাবী করছ, তা যদি সত্যি থেকে থাকে, তাহলে তার ভিডিও পোস্ট করে এত বড় অপমানটা না করলেই পারতে। খুব আঘাত পেলাম। খুব রাগ হলো, কিছুটা ঘৃণাও। ভালোবাসা বড় পবিত্র জিনিস, তাকে আগলে রাখতে হয়, এইভাবে বাজারে বিক্রি করে দিতে নেই। যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তাহলে তা ফেসবুকে প্রমাণ করার চেষ্টা না করে, রোজ গিয়ে থানায় জিজ্ঞাসা করতে পারতে — তার মৃত্যুটা ঠিক কীভাবে হলো? কার কার গাফিলতিতে হলো? সেসবের তদন্ত কবে হবে?… ওড়িশার তালসারি থানায় গিয়ে ধর্না দিতে পারতে, জানতে চাইতে পারতে — তার মৃত্যুর তদন্ত হতে এত সময় লাগছে কেন?… রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারতে ‘আমি বিচার চাই’ লিখে… আমাদের দেশে বিচার ব্যবস্থা অত্যন্ত সময়সাপেক্ষ ও খরচসাপেক্ষ।”

আরও পড়ুন:Shatarup Ghosh:”এর আগে চুরির কেসে ২৭ মাস জেল খেটে এসেছে…ওঁ মাতাল এবং চোর, এমনি মাতালের কথা ভরসা করতে নেই তার ওপর আবার চোর…” মদন মিত্রের কালীঘাট ছাড়তেই ঝাঁঝালো কটাক্ষের বন্যা! মমতা-শমীকের পর এবার আক্রমণ শতরূপের!

তিনি আরও লেখেন, “প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে জানতে চাইতে পারতে ,ওর উকিলের খরচ কেমন করে জোগাড় করছে মেয়েটা?… বুম্বাদা, শান্তিদা, যীশু, দেবদূত, বিদীপ্তাদিরা এক অসম লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপ্রাণ, ওঁদের পাশে থাকতে পারতে, বলতে পারতে ‘তোমরা হাল ছেড়ো না, কেউ না থাক আমি আছি আমার প্রেমের জন্য, তোমরা হার মেনো না, সময় লাগবে কিন্তু জিত আমাদের হবেই’… তাহলে বুঝতাম তোমার ‘প্রেম’-এ দম আছে, তাহলে বুঝতাম তুমি সত্যি বলছ, তুমি ‘ভালোবেসেছিলে’ বাবিনকে! জেগে ওঠো মৌমিতা। বড় হও। জীবনের ছোট ছোট বিষয়গুলোর দিকে তাকাও যা তোমাকে আনন্দ দিতে পারে। ভালো বই পড়ো। ভালো সিনেমা ও নাটক দেখো। ভালো গান শোনো। নিজের কাজের দক্ষতা বাড়ানোর ওপর আরও পরিশ্রম করো। আরও আত্মবিশ্বাসী হও। তুমি নিশ্চয়ই কাজ পাবে.. ভালো থেকো।”
ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সিনিয়র হিসেবে জুনিয়র মৌমিতা কে মানসিক ভাবে বেড়ে ওঠার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

Leave a Comment