Agnimitra Paul:”আর এক গামলা দুধ তো আর একটা ৬ মাসের বাচ্চা খেতে পারবে না…উনি নিজে আমাকে বলেছেন ওনার থাপা তে বাড়ি আছে…অবৈধ কাজটা বৈধ করে দেওয়া হচ্ছে!…” বিরোধীদের তোপ দাগিয়ে সুর চড়ালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Agnimitra Paul: কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে এক ফুটপাতবাসী মহিলার স্টোভ জ্বালিয়ে দুধ গরম করা নিয়ে ক্ষোভ প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে পড়ে পাল্টা জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এক অসহায় মায়ের প্রতি মন্ত্রীর আচরণের সমালোচনায় সরব হওয়া নেটিজেন ও বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি স্পষ্ট জানান, ফুটপাতে স্টোভ জ্বালানো পথচারী ও শিশু উভয়ের জন্যই বিপজ্জনক এবং কোনোভাবেই এমন বেআইনি কাজ মেনে নেওয়া যায় না।

ক্ষোভ উগরে দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “পঞ্চাশ বছর ধরে তো মানুষ এরকমই আছে। আজ যখন হকারকে বলা হচ্ছে তুমি ফুটপাতে থেকো না নিজের জায়গায় যাও, গতকালও পার্কস্ট্রীটে আমি নিজে গেছি, ওনাদের আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না আপনারা হোমে যান। হোমে চলে যান, উনি নিজে আমাকে বলেছেন ওনার থাপাতে বাড়ি আছে। তাহলে বাড়িতে থাকুন, কিন্তু আপনাকে তো অধিকার দেননি কেউ যে ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে! আপনি তো নিজের বিপদও ডেকে আনছেন বাকি যাঁরা পথচারী আছেন তাঁদের বিপদও ডেকে আনছেন, আর এক গামলা দুধ তো আর একটা ৬ মাসের বাচ্চা খেতে পারবে না।এক গামলা দুধ নিশ্চই বা/চ্চা/র জন্য ছিল না! ‘বিরোধীরা বলছে বাচ্ছার দুধ ফুটছে আপনি এরকম এসে বলছেন!’ আরে বাচ্চার দুধ ফুটলেও বলব, খিচুড়ি হলেও বলতাম পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে হাঁটার জায়গায়, একটা ছোট্ট শিশু হামাগুড়ি দিচ্ছে পাশেই হচ্ছে রাস্তা! একটা ব্যস্ত রাস্তা, আজকে এক্সিডেন্ট হলে আপনারাই তো বিরোধীরা যাঁরা আছেন আগুন জ্বালিয়ে দেবেন। এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে, বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম,আজকে অবৈধ পার্কিং বন্ধ করার চেষ্টা করছি সেটা তাঁদের পছন্দ নয়।আজকে বলছি ফুটপাতে থাকবেন না ফুটপাত থেকে সরে যান। পুরো ফুটপাত দখল করে নিয়েছে, মা বাচ্ছা কে স্কুল থেকে নিয়ে আসছে, রাস্তা ধরে হাঁটছে এক্সিডেন্ট হচ্ছে, সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে মৃত্যু হচ্ছে এক্সিডেন্টে সেখানে বলতে গেলে সেখানে আমরা খারাপ হচ্ছি, করবটা কি? আমি যেই বুলডোজার দিয়ে খালি করতে যাব আপনারা বলবেন কেন করা হচ্ছে? এখানে অবৈধ কাজটা বৈধ করে দেওয়া হচ্ছে!”

আরও পড়ুন:Rahul Banerjee:”অরুণোদয় ম’রি’য়া’ও প্রমাণ করিতে পারিল না যে সে ম”রি”য়া গিয়াছে…তাহলে বুঝতাম তুমি সত্যি বলছ, তুমি ‘ভালোবেসেছিলে’ বাবিনকে! জেগে ওঠো মৌমিতা। বড় হও…”, রাহুলের মৃ/*র পাঁচ মাস পর প্রে/মে/র দাবি! মৌমিতাকে কড়া ভাষায় তুলোধোনা করলেন সুদীপ্তা চক্রবর্তী

তিনি আরও জানান, “যে যা খুশি করেছে ৫০ বছর, আজ যখন শুভেন্দু অধিকারীর সরকার একটু সোজা রাস্তা করার চেষ্টা করছে, একটু ভালো করার চেষ্টা করছে, সবার জন্য ভালো ফুটপাতে তো শুধু আমি হাটবো না। আমরা সবাই হাটব। অবৈধ পার্কিংয়ে তো আপনাদেরও অসুবিধা, আমরা একটি পার্কিং আনছি অনলাইন পার্কিং। কোথায় পার্কিং খালি আছে আপনি অনলাইন থেকে দেখতে পাবেন আপনাকে ঘুরতে হবে না। এখানে খালি আছে, ওখানে খালি নেই আপনি অ্যাপে দেখতে পাবেন।আপনাকে কোনো পার্কিং ওয়ালা বলতে পারবে না যে ১০০ টা/* দাও, ২০০ টা/* দাও,কিচ্ছু করতে পারবে না সব অনলাইন। তো আমরা ভালো করার চেষ্টা করছি, কিন্তু সিপিএম আর তৃণমূল তাঁরা ‘মানবিক’ সরকারের মুখ দেখতে পাচ্ছে না। অথচ সিপিএম-এর কি মানবিক মুখছিল, অপারেশনের সানশাইনে কি হয়েছিল আর টিএমসি পয়সা তুলে, তোলাবাজি করে কিভাবে হকারদের বসিয়ে পুরো কলকাতা শহরটাকে শেষ করে দিয়েছে সেটা বাংলার মানুষও জানে কলকাতার মানুষও জানে।আমরা বলছি ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি আসবে কোথা থেকে?যদি আজকে এইরকম আমাদের কলকাতা শহরের চেহারা হয় রাস্তানেই, জ্যাম হচ্ছে ব্রিজ নেই, আসবে কোথা থেকে, ‘পেহেলে দর্শনধারি ফের গুণবিচারী’ একটা তো শহরটাকে সুন্দর দেখাতে হবে।তারপরে তার ব্রিজ ঠিক করতে হবে তারপর তার রাস্তা, ১০ অক্টোবরের মধ্যে সব রাস্তা যেন ঠিক হয় মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন।আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি কিন্তু বিরোধীরা আমাদের কোনো কাজই করতে দেবে না!তাঁরা যেভাবে রাজ্যকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে তারা চায় শুভেন্দু অধিকারীর সরকারও ১০০ বছর পিছিয়ে দেওয়া হোক!কোনোকিছু করতে গেলে সঙ্গে সঙ্গে সেখানে বাধা দেওয়া।”

আরও পড়ুন:Vivaan Ghosh:”শিল্পীদের ইনভাইট করা হয় তাই যায়, এবার সেটা হয়নি… প্রচুর মানুষ দল ছেড়েছেন যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকারই হয়েছে… গদ্দারদের মতন ছেড়ে চলে যাব না…” ২১ জুলাইয়ে মমতার মঞ্চে শিল্পীদের অনুপস্থিতি নিয়ে ট্রো/ল, জবাব ভিভানের

Leave a Comment