Amaal Mallik:”মুসলিম বলেই…” জীবনের কোন যন্ত্রণার কথা জানালেন অমাল মালিক?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Amaal Mallik:”মুসলিম বলেই…” জীবনের কোন যন্ত্রণার কথা জানালেন অমাল মালিক?

মুসলিম বলেই ছেড়ে যান প্রেমিকা! “আমি ওকে অনেক ভালবাসতাম…”,জীবনের আক্ষেপের কথা জানালেন অমাল মালিক।

বলিউডের জনপ্রিয় গায়কের মধ্যে একজন অমাল মালিক। প্রায় ১২৬টি গান রয়েছে তাঁর ঝুলিতে। একাধিক প্রেমের গানও গেয়েছেন তিনি। তবে নিজের প্রেম ভাগ্য ভালো নয়। প্রেমিকা ছেড়ে চলে যান শুধুমাত্র ধর্মের কারণে!

Rituparna Sengupta:বর্ষীয়ান অভিনেত্রীর এধরনের পোশাক কখনওই আশা করেননি তাঁরা

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায় গায়ককে। অমাল জানান,২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁর সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। তিনি মুসলিম হওয়ার কারণে প্রেমিকা ছেড়ে চলে যান এবং এর বাবা-মা তাঁর ধর্ম বা সংগীত শিল্পের সাথে সম্পর্কিত কেরিয়ারকে অনুমোদন করেননি।

গায়ক বলেন,” ২০১৪ সাল থেকে আমরা সম্পর্কে ছিলাম। কিন্তু আমার প্রেমিকার মা-বাবা আমাদের সম্পর্ক প্রথম থেকেই মেনে নেননি আমার ধর্মের কারণে। আমার বাবা মুসলিম, মা হিন্দু ব্রাহ্মণ। ওর বাবা-মা চাইতেন না,ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও ব্যক্তি বা সঙ্গীতশিল্পীর সঙ্গে তার সম্পর্ক থাকুক। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওর বাবা-মা কখনই আমাদের মেনে নেননি। আমি ‘কবীর সিংহ’-এর ‘পেহলা পেয়ার’ গানটি যখন প্লেব্যাক করি তখনই আমার ব্রেকআপ হয়ে যায়।

এটা ছিল আমার জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা। একদিন সে ফোন করে আমায় জানায় যে সে বিয়ে করছে, কিন্তু আমি যদি তাকে নিতে যাই তবে সে আমার সাথে পালিয়ে যাবে। কিন্তু আমি বললাম না, যদি তোমার বাবা-মা আমার ধর্ম এবং পেশাকে সম্মান করতে না পারে, তবে আমি তোমার মঙ্গল কামনা করি।”

ব্রেকআপের পর একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। এই কারণে দীর্ঘদিন অবসাদে ভুগেছিলেন গায়ক।

Leave a Comment