Raghav Chadha:”কিছু বছর ধরে আমি অনুভব করছিলাম আমি হয়ত ঠিক মানুষ কিন্তু ভুল পার্টিতে আছি… এই পার্টির পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে!”… আম আদমি পার্টিকে তোপ রাঘব চাড্ডার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Raghav Chadha:রাজনীতির ময়দানে এখন সবচেয়ে চর্চিত নাম রাঘব চাড্ডা। নেটপাড়ায় তাঁকে নিয়ে শোরগোলও চলছে খুব।আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যাওয়াই মূলত এই শোরগোলের কারণ। কিছু অংশে মানুষ এটা নিয়ে আশাবাদী হলেও রাঘবের এই সিদ্ধান্তে চটেছে সিংহভাগ যুবসমাজ। নিজেদের প্রিয় রাজনৈতিক নেতার এই ধরনের পরিবর্তন মানতে নারাজ তাঁরা। তাই সেই শোরগোলের জেরেই এইবার নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রাঘব।

তাঁর বক্তব্য, “রাজনীতিতে আসার আগে আমি একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম। আমার সামনে একটা খুব ভালো কেরিয়ার ছিল। কিন্তু আমি ওই ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে এসেছি, নিজের ক্যারিয়ার গড়তে রাজনীতিতে আসিনি। তারপর একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিলাম। আমার যুবক বয়সের প্রথম ১৫ বছর রক্ত জল করা পরিশ্রম করে ওই পার্টিকে ফলপ্রসূ করেছি। এবং আজ এই পার্টি ওই পুরানো পার্টির মতো নেই। এই পার্টির পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে! যেখানে আপনাদের কাজ করার থেকে আটকানো হয়, পার্লামেন্ট-এ কথা বলার জন্য আটকানো হয় এবং এই পার্টি এখন দূষিত এবং আপসহীন মানুষ দ্বারা পরিবেষ্টিত। যাঁরা এখন দেশের জন্য নয় নিজেদের জন্য কাজ করে। বিগত কিছু বছর ধরে আমি এটা অনুভব করছিলাম যে আমি হয়ত ঠিক মানুষ কিন্তু ভুল পার্টিতে আছি। এটার পর আমার কাছে তিনটে সুযোগ ছিল। প্রথম হল, রাজনীতি ছেড়ে দেওয়া। দ্বিতীয়, এই পার্টিতে থেকেই সব ঠিক করার চেষ্টা করা, যেটা হয়নি। আর তৃতীয়, আমি আমার শক্তি আর অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক রাজনীতি করি, একটা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতি করি। এই জন্য আমি একা নয় আমার সাথে আরও একজন নয়, দুজন নয়, তিনজন নয়, আরও ৬ জন সাংসদ অর্থাৎ ৭ জন এমপি এই সিদ্ধান্ত নিলো যে আমরা এক দলের সাথে সম্পর্ক ভাঙব।একজন সদস্য ভুল হতে পারেন। দুজন সদস্য ভুল হতে পারে, কিন্তু ৭ জন ভুল হতে পারে না। আর অতজন অগন্তি শিক্ষিত জনতা যাঁরা এই পলিটিক্যাল পার্টির স্বপ্নের সাথে যুক্ত ছিলেন। ওই তাবড় তাবড় লোক যাঁরা এই পার্টিকে ছেড়ে চলে গেলেন তাঁরা কি সবাই ভুল হতে পারে?”

তিনি আরও বলেন, “আপনারা ভাবুন, আপনারা যারা অফিসের চাকুরীজীবী, যদি আপনাদের কাজের জায়গা একটা বিষাক্ত জায়গা হয়ে যায়, ওই পরিবেশ যদি টক্সিক হয়ে যায় তাহলে আপনারা সেখানে কতটুকু কাজ করতে পারবেন? যদি আপনাদের সেখানে কাজ করা থেকে বাধা দেওয়া হয়। আপনার পরিশ্রমকে থামিয়ে দেওয়া হয়, আপনাকে চুপ করানো হয়, তাহলে আপনারা কি করবেন? ওই অবস্থায় ঠিক সিদ্ধান্ত এটাই যে আপনারা ওই কাজের জায়গা ত্যাগ দিন! আমিও হয়ত সেটাই করেছি।” নিজের কাজের জায়গা নিয়ে এরকমই অভিযোগ স্পষ্ট রাঘবের গলায়।
শেষে জনতার উদ্দেশ্যে বলেন, “আমি আশ্বাস দিচ্ছি যে আমি আপনাদের সাধারণ সমস্যাগুলোকে আরও শক্তির সাথে আরও জোশের সাথে তুলে ধরব। আর ভালো কথা এটাই যে এখন আমরা ওই সমস্যাগুলোর সঠিক সমাধান পেতে পারি।”

Leave a Comment